বিশ্বকাপ ফাইনাল ঘিরে জবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি

শিক্ষা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই

2026-07-19T17:17:26+00:00
2026-07-19T17:17:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ ফাইনাল ঘিরে জবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ২৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পরিধান করে ক্যাম্পাসে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে খেলা প্রদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে, যা ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলার জন্য ঝুঁকি সৃষ্টি করে।

এ পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র পরিধান করে ক্যাম্পাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy