ইলিয়াস হোসাইনের প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক

জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগ তুলে এর

2026-07-19T18:52:24+00:00
2026-07-19T18:52:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইলিয়াস হোসাইনের প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৩০)
মুহিব্বুল্লাহ বাবুনগরী ও ইলিয়াস হোসাইন
X

মুহিব্বুল্লাহ বাবুনগরী ও ইলিয়াস হোসাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ধর্মপ্রাণ মানুষকে এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম সব সময় গঠনমূলক সমালোচনা ও ভিন্নমতকে স্বাগত জানায়। তবে মানহানিকর, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস হোসাইন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছেন বলে তারা লক্ষ করছেন। 

তাঁর দাবি, এ ধরনের প্রচারণা জনপরিসরে বিভক্তি, বিভ্রান্তি ও বিরোধ উসকে দিচ্ছে এবং সামাজিক সম্প্রীতির জন্যও ক্ষতিকর। এ কারণে সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হতে সচেতন ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। 

একই সঙ্গে ইলিয়াস হোসাইনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, হেফাজতে ইসলামের কোনো বিষয়ে ভিন্নমত থাকলে তা সভ্য, শালীন ও রুচিসম্মত ভাষায় প্রকাশ করা উচিত। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা অশালীন ভাষা ব্যবহার কাম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল আচরণ জরুরি। এ ক্ষেত্রে সবাই সংযত ভাষা ব্যবহার করবেন এবং বিভেদ সৃষ্টিকারী বক্তব্য ও প্রচারণা থেকে বিরত থাকবেন বলে সংগঠনটি আশা প্রকাশ করেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy