জুলাইয়ে আহত শিক্ষার্থীদের নিয়ে ঢাবি অধ্যাপক কাবেরী গায়েনের কটূক্তি

অনলাইন ডেস্ক

শিক্ষা

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-07-19T20:24:28+00:00
2026-07-19T20:24:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাইয়ে আহত শিক্ষার্থীদের নিয়ে ঢাবি অধ্যাপক কাবেরী গায়েনের কটূক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ১১৭)
কাবেরী গায়েন
X

কাবেরী গায়েন

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে।

এ ঘটনায় কাবেরী গায়েনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। 

একই ঘটনায় পৃথক বিবৃতিতে ডাকসুও তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবাহ বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ব্যবস্থা চেয়ে তারা এ স্মারকলিপি দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা; অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অধ্যাপক কাবেরী গায়েনের বিরুদ্ধে যথাযথ ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; ভবিষ্যতে কোনো শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি যেন কোনো শিক্ষার্থীকে নিয়ে অবমাননাকর বা মানহানিকর মন্তব্য করতে না পারেন, সে লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এদিকে, একই ঘটনায় শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ডাকসু। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, জুলাই বিপ্লবকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীসহ আহত যোদ্ধা এবং শহীদদের নিয়ে সাম্প্রতিক অপপ্রচার বিচ্ছিন্ন নয়; বরং ধারাবাহিক অপপ্রচারের অংশ।

ডাকসু বিবৃতিতে মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইতিহাস বিকৃত ও জুলাই বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টার নিন্দা জানিয়ে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

এতে সানজিদা আহমেদ তন্বীকে নিয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক রিসালা খানের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন এবং শিক্ষার্থী নিপীড়নে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত করে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ডাকসু।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy