প্রক্সি দিয়ে পেয়েছিলেন সরকারি চাকরি, মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা ৪ যুবক

অনলাইন ডেস্ক

জাতীয়

চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে দিয়ে প্রক্সি পরীক্ষার মাধ্যমে সুযোগ নিশ্চিত করেছিলন। সরকারি চাকরিতে যোগদানও

2026-07-20T12:15:50+00:00
2026-07-20T12:15:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রক্সি দিয়ে পেয়েছিলেন সরকারি চাকরি, মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা ৪ যুবক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে দিয়ে প্রক্সি পরীক্ষার মাধ্যমে সুযোগ নিশ্চিত করেছিলন। সরকারি চাকরিতে যোগদানও করতে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েছেন চার জন।

রবিবার (১৯ জুলাই) তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় এ ঘটনায় এজহার করা হয়েছে। 

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অফিস সহায়ক (গ্রেড-২০) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০৭ জন। তাদের মধ্য থেকে ২৪, ২৫, ২৭ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা হয়। এতে চারজন প্রার্থী নিজে উপস্থিত না হয়ে অন্য ব্যক্তিকে পাঠান বলে অভিযোগ ওঠে।

তারা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আবদুল আলিম, সিরাজগঞ্জের চৌহালীর মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ৬ জুলাই প্রকাশিত ফলাফলে ২০ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। 

১৯ জুলাই সচিবালয়ে যোগদানের সময় সংশ্লিষ্ট চার প্রার্থীর পরিবর্তে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের উপস্থিত হতে বলা হলে চেহারা ও পরিচয়ের সঙ্গে রেকর্ডে থাকা তথ্যের অমিল ধরা পড়ে। 

এ সময় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা মৌখিক পরীক্ষা না দিয়ে অন্যদের দিয়ে পাঠিয়েছিলেন। এদিনই তারা চাকরিতে যোগ দিতে এসেছিলেন। 

পরে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় এজাহার দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। 

এত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। মামলার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy