১৬ ডিসেম্বর নতুন যুগে শাহজালাল বিমানবন্দর, প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল

বুলেটিন ডেস্ক

জাতীয়

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ এগিয়ে নিচ্ছে বেসামরিক বিমান

2026-07-20T15:59:52+00:00
2026-07-20T15:59:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৬ ডিসেম্বর নতুন যুগে শাহজালাল বিমানবন্দর, প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ এগিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে দেওয়ার বিষয়ে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

আজ সোমবার (২০ জুলাই)  দুপুরে সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয় কর্মশালায় বক্তব্য এসব কথা বলেন তিনি। 

একইসঙ্গে বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়ে বলা হয় অত্র এলাকার নিরাপত্তা নিশ্চিতে এ বছরই শাহজালাল বিমানবন্দরের জন্য এন্টি ড্রোন সিস্টেম কেনা হবে। 

এ ছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল-এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্রসীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতিবছর ৮ শতাংশ রাজস্ব আদায় বাড়বে বলেও জানায় বেবিচক। কর্মশালা শেষে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেয় বেবিচক চেয়ারম্যান।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy