সীমান্ত নিরাপত্তায় আরও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চৌধুরী তানভীর আহম্মেদ

জাতীয়

পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার সকাল ১১টায় বিজিবি সদর দপ্তরে পৌঁছালে

2026-07-20T16:09:41+00:00
2026-07-20T16:09:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিজিবি সদর দপ্তর পরিদর্শন
সীমান্ত নিরাপত্তায় আরও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
চৌধুরী তানভীর আহম্মেদ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৩৭)
পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
X

পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সকাল ১১টায় বিজিবি সদর দপ্তরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বিজিবির অপারেশনাল কার্যক্রম, প্রশিক্ষণ, প্রশাসনিক ব্যবস্থা ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।

এ সময় পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় বিজিবি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দেশের বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে (বিওপি) কর্মরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন।

মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন।
তিনি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন এবং আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দেন।

সীমান্তবর্তী মানুষের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন অনুসরণের ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ ও দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় বৃক্ষরোপণ করেন।

পরিদর্শন শেষে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy