বিসিএস শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, প্রভাষক হলেন ১৪৫ প্রদর্শক

বুলেটিন ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির

2026-07-20T18:10:45+00:00
2026-07-20T18:10:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিসিএস শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, প্রভাষক হলেন ১৪৫ প্রদর্শক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ৫৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

নতুন পদে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আদেশের মাধ্যমে এ পদোন্নতি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের গত ৭ মে তারিখের স্মারক পত্রের সুপারিশের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আওতাধীন সরকারি কলেজে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শকদের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সংশ্লিষ্ট বিষয়ের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে বেতন পাবেন।

বিষয়ভিত্তিক হিসাবে পদোন্নতি পাওয়া ১৪৫ জনের মধ্যে রসায়নে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন এবং উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন রয়েছেন। 

এ ছাড়া ভূগোলে আটজন, গণিতে তিনজন, গার্হস্থ্য অর্থনীতিতে তিনজন, মনোবিজ্ঞানে দুজন, জীববিজ্ঞানে দুজন এবং মৃত্তিকাবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন করে প্রদর্শক পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে সম্পন্ন করতে হবে।

এ ছাড়া পদোন্নতি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে অবশ্যই বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy