প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৪০ এএম (ভিজিট : ৩৭)

X
ছবি : প্রতিনিধি
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে নাশকতা মামলায় আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার করা তিন দিনের রিমান্ড আবেদনও খারিজ করেছেন আদালত।
সোমবার বিকেলে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন দাখিল করে এবং তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চান। আদালত দুটি আবেদনই নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, রিমান্ড আবেদন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন।
আদালতের আদেশের পর সাবেক এমপি নুর মোহাম্মদকে পুনরায় কারাগারে পাঠানো হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। নুর মোহাম্মদ জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
উল্লেখ্য, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।