হাটহাজারীতে বন্যার্তদের পাশে পল্লী মঙ্গল কর্মসূচী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হাটহাজারীতে বন্যার্তদের পাশে মানবিক সহায়তা ভালবাসা নিয়ে দাড়িয়েছেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)।মঙ্গলবার (২১ জুলাই) সকালে হাটহাজারী শাখা কার্যালয়ে

2026-07-21T11:55:10+00:00
2026-07-21T11:55:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাটহাজারীতে বন্যার্তদের পাশে পল্লী মঙ্গল কর্মসূচী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হাটহাজারীতে বন্যার্তদের পাশে মানবিক সহায়তা ভালবাসা নিয়ে দাড়িয়েছেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)। 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে হাটহাজারী শাখা কার্যালয়ে পিএমকে'র সদস্য ও স্থানীয়দের মাঝে ভালবাসার খাদ্য সামগ্রী ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সকাল থেকে উপকারভোগীদের খাদ্য সামগ্রী বিতরণ পূর্ববর্তী বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা ও প্রয়োজনমত ওষুধ প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর চাল, মশুর ডাল, ভোজ্য তেল, আলু ও লবন। এ ছাড়া পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার দেয়া হয়। 

ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার আজাদ রহমান জানান, হাটহাজারী ছাড়াও চট্টগ্রামের ২২ টি শাখায় কোম্পানির পক্ষ থেকে কয়েক হাজার বন্যা দুর্গতদের পাশে ভালবাসার উপহার পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। কোম্পানির প্রধান ও উপ প্রধান নির্বাহী কর্মকর্তার মহৎ উদ্যোগে সারা দেশেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন, কেবল দুর্যোগ নয় প্রতি তিনমাস পর পর সারা দেশব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মেডিকেল ক্যাম্প এবং চক্ষু সেবা প্রদান করা হয়। 

এসময় স্বাস্থ্য প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, জোনাল একাউন্টস অফিসার মাহফুজুর রহমান, শাখা ব্যবস্থাপক রাশেদ সরকার, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও পিএমকে'র কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy