প্রতারণা মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে বাধা নেই

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

কনটেন্ট ক্রিয়েটর এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায়

2026-07-21T16:46:44+00:00
2026-07-21T16:46:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রতারণা মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে বাধা নেই
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিন আবেদন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় বর্তমানে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে, গত ১৫ জুন ওয়ারী থানার এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy