কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিজিবি’র কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রকিবুল হাসান জানান, কসবা উপজেলার চণ্ডীদার ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং ব্রাহ্মণপাড়া

2026-07-21T21:18:05+00:00
2026-07-21T21:18:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বিজিবি’র কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রকিবুল হাসান জানান, কসবা উপজেলার চণ্ডীদার ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল ও খাড়েরা সীমান্ত ফাঁড়ির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। 

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এসব অভিযান চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাসমতি চাল, বাজি, তালা, ত্বকের ক্রিম, গাঁজা এবং ইজিবাইক উদ্ধার করা হয়। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy