ফেনীতে সোনালী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন লেনদেন মাধ্যম ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর ব্যবহার বৃদ্ধি ও প্রচারণায় ফেনীতে সোনালী ব্যাংক পিএলসি,

2026-07-21T21:28:27+00:00
2026-07-21T21:28:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনীতে সোনালী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ১০৬)
বাংলা কিউআর ক্যাম্পেইন
X

বাংলা কিউআর ক্যাম্পেইন

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন লেনদেন মাধ্যম ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর ব্যবহার বৃদ্ধি ও প্রচারণায় ফেনীতে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস ফেনীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন ও র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ফেনীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভূঞা। 

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রিয়ব্রত বিশ্বাস, এজিএম মোঃ আলী মাহমুদ, এজিএম মোঃ নোমান ছিদ্দিক-সহ অঞ্চলের বিভিন্ন শাখার ম্যানেজার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

র‍্যালিটি সোনালী ব্যাংকের মিজান রোডস্থ ফেনী শাখা হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী শাখার সামনে এসে শেষ হয়। 

ক্যাম্পেইন চলাকালে ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের হাতে ‘বাংলা কিউআর’ ব্যবহারের সুফল সম্বলিত লিফলেট তুলে দেন এবং সরাসরি লেনদেন প্রক্রিয়া বুঝিয়ে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy