সিরাজগঞ্জে দই উৎপাদন কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ভোক্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিরাজগঞ্জে দই উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা

2026-07-21T21:32:30+00:00
2026-07-21T21:32:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে দই উৎপাদন কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ৩৯)
দই উৎপাদন কারখানায় অভিযান
X

দই উৎপাদন কারখানায় অভিযান

ভোক্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিরাজগঞ্জে দই উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই উৎপাদন কারখানায় এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। পাশাপাশি কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারখানার ঠিকানা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ব্যবহৃত দুধের মান পরীক্ষা করে তা সন্তোষজনক পাওয়া যায়। তবে উৎপাদিত দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিএসটিআই অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার প্রমাণ মেলে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy