রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এ

2026-07-22T07:59:06+00:00
2026-07-22T07:59:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৫৯ এএম   (ভিজিট : ৯৪)
মো. পলাশ
X

মো. পলাশ

রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত পলাশ সবুজবাগ থানা এলাকার স্থানীয় বিএনপির কর্মী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকায়। তিনি আবুল কাশেমের ছেলে এবং রাজধানীর সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে পলাশের ওপর হামলা চালায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে তার দুই হাতের কন্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বুকে ছুরিকাঘাত করা হয়। 

হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।

‎সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy