দশমিনায় ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩০ গ্রাম গাঁজাসহ মো. সবুজ বেপারী (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা

2026-07-22T12:01:52+00:00
2026-07-22T12:01:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দশমিনায় ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৪১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩০ গ্রাম গাঁজাসহ মো. সবুজ বেপারী (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের নবাব কাচারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ বেপারী ওই ইউনিয়নের গ্রামের এলাকার সামসু বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নবাব কাচারী এলাকায় অভিযান পরিচালনা করে দশমিনা থানা পুলিশ। এ সময় গাঁজা বিক্রির উদ্দেশ্যে একটি দোকানের সামনে অবস্থানরত সবুজ বেপারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ সবুজ বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy