কলমাকান্দায় সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর

2026-07-22T12:09:54+00:00
2026-07-22T13:15:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১:১৫ পিএম  (ভিজিট : ৪৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে উপবৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে ২৮টি সেলাই মেশিন ও ৪২টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৮৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ এবং ৪০ জনকে মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট  ৪লাখ  টাকা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, ওবায়দুল হক ও আনিছুর রহমান খান পাঠান প্রমুখ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy