পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ হাইকোর্টের

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ-সংক্রান্ত জারি করা রুল

2026-07-22T13:40:42+00:00
2026-07-22T13:46:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ হাইকোর্টের
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১:৪৬ পিএম  (ভিজিট : ৫৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ-সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতের এ নির্দেশের ফলে নির্ধারিত সময়ের মধ্যে দলটির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো.সেলিম মিয়া।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন। 

তিনি জানান, দলটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলে ২ ফেব্রুয়ারি নিবন্ধন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। পরে বিষটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে ২০২৫ সালেই রুল জারি করা হয়। 

আজকে রুলের ওপর রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy