শাবিতে মারধরের ঘটনায় দুই ছাত্রদল নেতাকে ৪ সেমিস্টার বহিষ্কার

শাবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) হলের খাবার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদলের

2026-07-22T15:27:20+00:00
2026-07-22T15:27:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাবিতে মারধরের ঘটনায় দুই ছাত্রদল নেতাকে ৪ সেমিস্টার বহিষ্কার
শাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ২৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) হলের খাবার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে( ছাত্রদল থেকে সদ্য বহিষ্কৃত) ৪ সেমিস্টার বহিষ্কারের সিধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পাশাপাশি বহিষ্কারকালীন ক্যাম্পাসে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী দুজন পরিসংখ্যান বিভাগের তারেক রহমান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের হাসিবুর রহমান। দুজনেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মমঙ্গলবার (২১ জুলাই) রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্তদের শাস্তির দাবিতে দফায় দফায় আন্দোলন করে শিক্ষার্থীরা।

এছাড়া, উভয় অভিযুক্তকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে জড়িত না হওয়ার জন্য সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy