প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম আপডেট: ২২.০৭.২০২৬ ৩:৪৩ পিএম (ভিজিট : ১৬১)

X
ছবি: প্রতিনিধি
সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তাবায়িত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য নারী-পুরুষ তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, স্বেচ্ছাসেবী নিয়োগ করা হচ্ছে।
আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। প্রতিদিন ৮ ঘণ্টা এ কার্যক্রম চলবে।
ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ২০২৬ অনুযায়ী ২৫ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ।
৩১ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান ও ট্যাব বিতরণ। ১ আগস্ট ২০২৬ ইং হতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ (৪৫ দিন) শুমারি পরিচালনা। দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে: তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার। আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই।