ধনবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস ও অর্থদণ্ড

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

দেশীয় মাছের সুরক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ধনবাড়ী পৌরসভার নিজবর্ণি এলাকার সওদাগর পাড়ায় নিষিদ্ধ কারেন্ট

2026-07-22T16:56:06+00:00
2026-07-22T16:59:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস ও অর্থদণ্ড
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৪:৫৯ পিএম  (ভিজিট : ৪৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দেশীয় মাছের সুরক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ধনবাড়ী পৌরসভার নিজবর্ণি এলাকার সওদাগর পাড়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংষ করা হয়েছে। এসময় অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে নিজবর্ণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও  বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানে ১৫০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল সহ রিপন হোসেন (৬০) নামের একজনকে হাতে নাতে ধরে ফেলা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও তাকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আগামী দিনে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ আইন শৃংখলা বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy