আনসারের অভিযানে বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক

বুলেটিন ডেস্ক

রাজধানী

রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপদ, স্বচ্ছ ও দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

2026-07-22T18:45:53+00:00
2026-07-22T18:45:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনসারের অভিযানে বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপদ, স্বচ্ছ ও দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছে।

বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে টহল ডিউটিরত প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান লক্ষ্য করেন, এক ব্যক্তি হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আমিনুল ইসলাম-কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন এবং দালাল চক্রের ওই সদস্যকে হাতেনাতে আটক করেন। 

আটক ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৯)।

পরবর্তীতে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কখনো হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। 

হাসপাতালে আগত রোগী ও স্বজনদের দালাল চক্রের প্রতারণা, আর্থিক শোষণ ও হয়রানি থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের নিরলস দায়িত্বশীলতা হাসপাতালের সেবার পরিবেশকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy