দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

2026-07-22T19:42:23+00:00
2026-07-22T19:42:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৪৭)
সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন
X

সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

বুধবার (২২ জুলাই) দুপুরো বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। চলতি মাসের ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। 

এতে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম,পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এ আই বিশেষজ্ঞ আলী আকবর, এবং । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকতার মর্যাদা ও পেশাদারিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। 

পুলিশ সুপারের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি একটি মহান পেশা। এই পেশার একজন সদস্য হিসেবে সাংবাদিকদের সবার আগে নিজেদের আত্মসম্মানবোধ বজায় রাখতে হবে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, স্থানীয়ভাবে অনেক সাংবাদিক প্রয়োজনীয় সম্মান পান না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অনেকেই এই মহান পেশাকে উপজীব্য করে ব্যক্তিগত লাভের আশায় কাজ করেন, যা অত্যন্ত দুঃখজনক। 

তিনি উপস্থিত প্রবীণ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে তরুণদের এ পেশার মহত্ত্ব অর্জনের আহ্বান জানান। রাজনৈতিক দলের মনোনয়নে ও জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়বদ্ধতার কথা স্বীকার করেন কায়সার কামাল। 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি কতটুকু কাজ করতে পারছেন বা কোথায় তার ত্রুটি হচ্ছে, তা যেন সাংবাদিকরা নির্দ্বিধায় ধরিয়ে দেন। 

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর প্রথম অভিভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভালো কাজে জনপ্রতিনিধিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের ভুলগুলো শুধরে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব। বক্তব্যের একপর্যায়ে ডেপুটি স্পিকার সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ এবং অসৎ উদ্দেশ্যে মানুষকে প্রলুব্ধ বা উসকে দেওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করেন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের দৃষ্টি আকর্ষণ করে তিনি অতীতকে পেছনে ফেলে নতুন সমীকরণের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তনের ওপর জোর দেন। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

পিআইবির এই প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘প্রশিক্ষণ’ শব্দটির মূল অর্থ হৃদয়ে ধারণ করতে হবে। শুধু তিন দিন কর্মশালায় যোগ দেওয়া, খাওয়া-দাওয়া করা বা সম্মানী নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই আয়োজন কোনো কাজেই আসবে না। সত্যিকারের ‘শিক্ষণ’ না হলে পিআইবির মহাপরিচালকের এই উদ্যোগ ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন। 

কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভুয়া খবর যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy