পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, তিন মাদকসেবীর কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিচালিত

2026-07-22T21:19:56+00:00
2026-07-22T21:19:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, তিন মাদকসেবীর কারাদণ্ড
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৪৬)
তিন মাদকসেবীর কারাদণ্ড
X

তিন মাদকসেবীর কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদকসেবনের দায়ে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মো. মাসুদ রানা (৪৫), শিবপুর হাট এলাকার মো. বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া এলাকার মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৬)।

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের মধ্যে দুজনকে ৩ মাস এবং একজনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy