সীতাকুণ্ডে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

সীতাকুণ্ডে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে| পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ আমেরিকান

2026-07-22T21:33:30+00:00
2026-07-22T21:33:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৬৮)
গাছের চারা বিতরণ
X

গাছের চারা বিতরণ

সীতাকুণ্ডে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে| পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ আমেরিকান টোবাকো'র সহযোগিতায় এবং সীতাকুণ্ড তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে  স্কুল, মাদ্রাসা এবং কলেজেসহ ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুল, ফলজ, বনজ এবং ঔষধি গাছের ৭ হাজার চারা বিতরণ করা হয়| 

আজ  বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়| 

গাছের চারা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শীতলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী, সবুজ শিক্ষায়তন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলী নেওয়াজ, কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনসহ উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু, নাঈম আহমেদ কফিল,  তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যগণ, আরিফ, সানি প্রমূখ| 

এদিকে তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমদ জুয়েল বলেন, দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ গ্রহন করেছেন| সে কর্মসূচির অংশ হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সহযোগিতায় আমাদের সংগঠনের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে| পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| 

শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy