কুমিল্লায় আজ ২৩ জুলাই শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর উল্টো রথযাত্রা মহোৎসব

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসবের সমাপনী আয়োজন হিসেবে আজ ২৩ জুলাই ২০২৬

2026-07-23T11:06:19+00:00
2026-07-23T11:06:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় আজ ২৩ জুলাই শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর উল্টো রথযাত্রা মহোৎসব
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ২৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসবের সমাপনী আয়োজন হিসেবে আজ ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব। সারাদেশের ন্যায় কুমিল্লাতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, উৎসাহ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে এ মহোৎসব।

কুমিল্লার জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির এবং ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর-নিতাই মন্দিরস্থিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান, পূজার্চনা, যজ্ঞ, কীর্তন, ধর্মসভা, শোভাযাত্রা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব পালিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, উল্টো রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই শুরু হবে ধর্মীয় আচার-অনুষ্ঠান। নগরীর শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টা থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা, দর্শন-আরতি, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ভজন-কীর্তন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে। এতে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

দিনের দ্বিতীয় পর্বে দুপুর ২টায় ধর্মসভা অনুষ্ঠিত হবে। ধর্মসভা শেষে ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর-নিতাই মন্দির থেকে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি, মহাহরিনাম সংকীর্তন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় ধর্মীয় পতাকা, কীর্তনদল, বাদ্যযন্ত্র, বিভিন্ন ধর্মীয় ব্যানার ও রঙিন সাজসজ্জায় হাজারো ভক্ত অংশগ্রহণ করবেন। পুরো নগরী ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। রথযাত্রার সময় শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবী মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে পুনরায় নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই প্রত্যাবর্তন উৎসবকেই উল্টো রথযাত্রা হিসেবে উদযাপন করা হয়। ভক্তদের বিশ্বাস, এ মহোৎসবে অংশগ্রহণ করলে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয় এবং ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, কল্যাণ ও সৌভাগ্য বয়ে আসে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লার সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী (সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী) উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, "শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভক্তি, সম্প্রীতি, মানবকল্যাণ ও বিশ্বশান্তির এক অনন্য বার্তা বহন করে। তাই এই মহোৎসবে সকলের অংশগ্রহণ উৎসবকে আরও অর্থবহ করে তুলবে।"

তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণই সম্প্রীতির বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রথযাত্রার মতো ধর্মীয় উৎসব পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাই সকলকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবে অংশগ্রহণ করে ভক্তিময় এই আয়োজনকে সফল করার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, মহোৎসবকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দির প্রাঙ্গণ ও রথযাত্রার নির্ধারিত পথ পরিষ্কার-পরিচ্ছন্ন ও বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। ভক্তদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হবে।

প্রতিবছরের মতো এবারও কুমিল্লার আজ উল্টো রথযাত্রা মহোৎসব ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে সম্প্রীতি, মানবসেবা, ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ মহোৎসবের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy