লাখাইয়ে রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা-আফ্রিকান মাগুর বিক্রি, ২৫ মণ মাছ জব্দ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই উপজেলার হাটবাজারগুলোতে দীর্ঘ দিন ধরে সামুদ্রিক ‘রূপচাঁদা’ নামে বিষাক্ত ও নিষিদ্ধ পিরানহা এবং আফ্রিকান মাগুর মাছ

2026-07-23T11:47:47+00:00
2026-07-23T11:47:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা-আফ্রিকান মাগুর বিক্রি, ২৫ মণ মাছ জব্দ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার হাটবাজারগুলোতে দীর্ঘ দিন ধরে সামুদ্রিক ‘রূপচাঁদা’ নামে বিষাক্ত ও নিষিদ্ধ পিরানহা এবং আফ্রিকান মাগুর মাছ বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। 

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার মুড়াকড়ি বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। 

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন ঢেলে গর্তে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম জানান, সাধারণ মানুষকে প্রতারিত করে বিষাক্ত ও নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy