অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গভবন ছাড়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন এমন আলোচনা নতুন করে সামনে এসেছে। এর মধ্যেই বঙ্গভবনের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের শিগগিরই

2026-07-23T12:06:20+00:00
2026-07-23T12:06:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গভবন ছাড়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ২৮৪১)
বঙ্গভবন ও ইনসেটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
X

বঙ্গভবন ও ইনসেটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন এমন আলোচনা নতুন করে সামনে এসেছে। এর মধ্যেই বঙ্গভবনের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের শিগগিরই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বঙ্গভবনকেন্দ্রিক একটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

সূত্রের ভাষ্য, পদত্যাগের পর রাষ্ট্রপতি কিছুদিন বিশ্রামে থাকতে পারেন। চিকিৎসার জন্য বিদেশেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে আল–জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। এরপর বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বঙ্গভবনের পক্ষ থেকেও কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বঙ্গভবনের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি তাদের সঙ্গে আলোচনায় প্রায়ই বলতেন, ‘শরীরটা ভালো যাচ্ছে না, যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি।’

সূত্র জানায়, পদত্যাগের পর রাষ্ট্রপতি চিকিৎসা ও বিশ্রামে সময় কাটাতে পারেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy