চুনারুঘাটে মাদক সেবনের অপরাধে মাদকসেবির কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে এক মাদকসেবিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি রতন

2026-07-23T12:14:28+00:00
2026-07-23T12:14:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে মাদক সেবনের অপরাধে মাদকসেবির কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ২৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে এক মাদকসেবিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি রতন হাওলাদার (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (২২জুলাই) বিকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌফিক আনোয়ার, হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফনি ভুষন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিমের উপস্থিতিতে চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া (গুচ্ছগ্রাম) এলাকায় যৌথ অভিযান চালিয়ে রতন হাওলাদারককে আটক করে। 

পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)(২১) ধারা গাঁজা সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy