পোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২৬) অর্থবছরের

2026-07-23T12:38:38+00:00
2026-07-23T12:38:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৩২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২৬) অর্থবছরের আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও বৃত্তির অর্থ তুলে দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। 

এ সময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, প্রাাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়নে এবং দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে বলে তিনি পরামর্শদেন। 

শেষে প্রধান অতিথি শিক্ষাবৃত্তি হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের ১৬৪জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, উচ্চ বিদ্যালয়ের ৯৮জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ও কলেজ পর্যায়ের ৬৬জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে এবং ৩৩জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মুলক অনুষ্ঠানে যোগদান করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy