আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলবো... বহিষ্কার

অনলাইন ডেস্ক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শের আলীকে বহিষ্কার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী

2026-07-23T14:03:28+00:00
2026-07-23T14:37:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলবো... বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:০৩ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ২:৩৭ পিএম  (ভিজিট : ১১৮)
শের আলী
X

শের আলী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শের আলীকে বহিষ্কার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোঃ শের আলীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রসঙ্গত, গত বুধবার (২২ জুলাই) শের আলীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে পেরেকযুক্ত কাঠের তক্তা দিয়ে মারধরের অভিযোগ উঠেছ। তিনি নিজেকে বাঘা উল্লেখ করে ওই শিক্ষার্থীকে হুমকি দিয়ে বলছেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলবো।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী এ দাবি করেন। ভুক্তভোগী গত মঙ্গলবার প্রক্টর অফিসে এই বিষয়ে অভিযোগ জমা দেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy