জামালপুরে ৫ ড্রেজার মেশিন ধ্বংস

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাবুল মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ছয়

2026-07-23T15:25:48+00:00
2026-07-23T15:25:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে ৫ ড্রেজার মেশিন ধ্বংস
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৬)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাবুল মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) সকালে উপজেলার পোল্লাকান্দি, সবুজপুর ও বাসেতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর এলাকার সোনা মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালান ইউএনও। 

অভিযানকালে পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে তিনটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সময়ে সবুজপুর এলাকায় জিঞ্জিরাম নদীর তীর থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে বাসেতপুর এলাকা থেকে অবৈধ বালু ব্যবসায়ী বাবুল মিয়াকে আটক করা হয় এবং তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, "নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy