"লবন জলে জীবন জ্বলে" এই শ্লোগানে কলসি নিয়ে প্রচারাভিযান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

২২ জুলাই বুধবার বেলা ৪ টায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য লবণ জলে

2026-07-23T15:42:33+00:00
2026-07-23T15:42:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
"লবন জলে জীবন জ্বলে" এই শ্লোগানে কলসি নিয়ে প্রচারাভিযান
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

২২ জুলাই বুধবার বেলা ৪ টায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য "লবণ জলে জীবন জ্লে "এই শ্লোগানে নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে “নিরাপদ ও সুপেয় পানির অধিকার নিশ্চিতকরণ প্রচারাভিযান আয়োজন করা হয়েছে" যুব নেটওয়ার্ক এক্টিভিস্তার নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয় । 

আমাদের পানি, আমাদের অধিকার (Our Water, Our Right) বিষয়ের অলোকে আয়োজিত প্রচারাভিযানে সভাপতিত্ব করেন ৩নং চরদুয়ানি ইউনিয়নের ভারপ্রাপ্ত  ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তরিকুল ইসলাম। 

কর্মসূচিতে পরিবেশ কর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং আবাসনের নারী পুরুষ সহ ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে শত শত নারীরা কলস নিয়ে অংশগ্রহণ করায় কর্মসূচিকে ভিন্ন মাত্রায় রুপ নেয়। 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ভূগর্ভস্থ পানির অপ্রাপ্যতার কারনে পাথরঘাটায় পানি সংকট দিন দিন তীব্র হচ্ছে এবং পাথরঘাটায় ডিপ টিউবওয়েল বসেনা তাই খাবার পানির এই সংকট নিরসনে প্রয়োজন সরকারের বৃহৎ উদ্যোগ, নীতি নির্ধারক ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতেই ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা এ বিষয়ে স্থানীয় সাংসদ বরগুনা ২ মাননীয়  চীপ হুইপ নুরুল ইসলাম মনি মহোদয় এর সকল বক্তারা  দৃষ্টি আকর্ষন করেন। প্রধান অতিথি স্থানীয় মানুষের দাবীর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আয়োজকরা বলেন এটি কেবল একটি প্রচারাভিযান নয়; বরং নিরাপদ ও সুপেয় পানিকে মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. জাকির হোসেন নাইম বলেন, “এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপদ ও সুপেয় পানি সংকটের বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। 

আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের মানুষের জন্য টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। উক্ত প্রচারাভিজানে বক্তব্য রাখেন  পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুঃ নজমুল হক সেলিম, এনএসএস’র নিবাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সমাজসেবক ইরফান আহমেদ সোয়েন, সমকালের প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ইউনিয়ন সিপিপির টীম লিডার মো. হারুন অর রশিদ, সমাজসেবক মো: রুস্তুম আলী হাওলাদার। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy