বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ কচ্ছপ!

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তরের এয়ার

2026-07-23T16:41:52+00:00
2026-07-23T16:41:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ কচ্ছপ!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের কলকাতা বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখা। বন্যপ্রাণ পাচারের অভিযোগে ওই যাত্রীকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলো রেড-ইয়ার স্লাইডার প্রজাতির।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছানো একটি ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগের ভেতর থেকে নড়াচড়ার শব্দ শুনে শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

ঘটনার পর ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুল্ক দপ্তর। কচ্ছপগুলো কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণ পাচারচক্রের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করছেন কর্মকর্তারা।

এর আগে একই দিনে কলকাতার ডানলপ এলাকায় একটি যাত্রীবাহী ট্যাক্সিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ জানিয়েছে, গাড়িটি থেকে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি এবং একটি দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্যাক্সিটি জব্দ করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

সূত্র: কলকাতা এয়ারপোরর্ট।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy