চন্দনাইশে পৃথক মামলায় তিনজন গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন একটি নিয়মিত মামলার এবং একজন আদালতের

2026-07-23T17:11:47+00:00
2026-07-23T17:11:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে পৃথক মামলায় তিনজন গ্রেপ্তার
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১৮)
তিনজন গ্রেপ্তার
X

তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন একটি নিয়মিত মামলার এবং একজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

চন্দনাইশ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নিয়মিত মামলায় দুইজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুইল্যা মিয়া (৫৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম (২৩)। তাঁরা চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা এলাকার জিহস ফকিরপাড়ার বাসিন্দা।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় মো. শহিদুল্লাহ ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মাইগাতা এলাকার বাসিন্দা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy