মোরেলগঞ্জে উন্নয়ন প্রকল্পে সাশ্রয়, ফেরত দেওয়া হলো ৪২ লাখ টাকা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া দুটি খাল পুন:খনন শেষে প্রকল্পের অব্যায়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা

2026-07-23T17:30:02+00:00
2026-07-23T17:30:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে উন্নয়ন প্রকল্পে সাশ্রয়, ফেরত দেওয়া হলো ৪২ লাখ টাকা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৬৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া দুটি খাল পুন:খনন শেষে প্রকল্পের অব্যায়িত  ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ৪ কিলোমিটার খাল পুন:খননে প্রকল্পটির  মোট ২ কোটি ৬ লাখ টাকার বরাদ্দ থেকে ভ্যাট আয়কর হিসেবেও ফেরত দেওয়া হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেন, বলইবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ও খাউলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ দুটি খাল পূন:খনন, ৬টি কাঠের পুল ও ১০ হাজার গাছের চারা রোপনের জন্য পৃথক দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প দুটিতে ৪৩৮ জন শ্রমিক কাজ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছ রক্ষায় গৃহীত দুটি প্রকল্পের কাজ মান রক্ষা করেই যথা সময়ে শেষ হয়েছে। কাজ শেষ করতে বরাদ্দের সমুদয় টাকা খচর হয়নি। তাই অব্যায়িত টাকা বৃহস্পতিবার(২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জে বাস্তবায়িত দৃষ্টিনন্দন এ প্রকল্প দুটির বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গ্রামবাসি ও কাজে অংশ গ্রহনকারি শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy