বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সাহাবুদ্দিন?

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।সূত্রগুলো

2026-07-24T11:23:10+00:00
2026-07-24T11:23:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সাহাবুদ্দিন?
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৮৭)
মো. সাহাবুদ্দিন
X

মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। 

সূত্রগুলো জানায়, তিনি এক-দুই দিনের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন ত্যাগ করবেন। পদত্যাগের পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। 

রাষ্ট্রপতির কার্যালয় এ-সংক্রান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বলেও দাবি করা হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করায় আনুষ্ঠানিক প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। তিনি দেশে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy