বার বার ধর্ষণ, ভাতিজার গোপনাঙ্গ কেটে পালালো চাচি

অনলাইন ডেস্ক

জাতীয়

নোয়াখালীর চাটখিলে প্রবাসী জুয়েল (২৪)-এর গোপনাঙ্গ কেটে পালালো তার আপন চাচি জেসমিন আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের

2026-07-24T11:32:38+00:00
2026-07-24T11:32:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বার বার ধর্ষণ, ভাতিজার গোপনাঙ্গ কেটে পালালো চাচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ১৩৯৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নোয়াখালীর চাটখিলে প্রবাসী জুয়েল (২৪)-এর গোপনাঙ্গ কেটে পালালো তার আপন চাচি জেসমিন আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্জাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর জুয়েলকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নেয়া হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলের চাচা মনির হোসেন দেড় বছর আগে মারা যান।

জুয়েল ৮ বছর পর ওমান থেকে বাড়ি আসে। জুয়েলের সঙ্গে জেসমিনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। জুয়েল চাচিকে বিবাহ করার আশ্বাস দিয়ে বার বার শারীরিক মিলন করে। 

গত বুধবার চাচি জানতে পারে জুয়েলের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এ সংবাদ পেয়ে চাচি কৌশলে সেদিন দিবাগত রাত ২টার দিকে জুয়েলকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে কৌশলে কেচি দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলে। জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত ২টার দিকে তার ভাইয়ের ঘরে হঠাৎ জুয়েলের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসে।

এ সময় জুয়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঢাকা-মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল জানান, চাচির সঙ্গে তার কোনো অবৈধ সম্পর্ক নেই। 

রাতে সে ঘরের বাহিরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে চাচি তাকে ডেকে নিয়ে জোর করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় চাচিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে জুয়েল তাতে রাজি হয়নি। জুয়েল আরও জানান, এ সময় চাচি তাকে জোর করে পানি খেতে দেয়। পানি পান করার পর কিছু বুঝে উঠার আগেই চাচি তার গোপনাঙ্গ কেটে দেয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy