প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ৭৭)

X
ড. মো. আবু হানিফ সরকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবির ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত(যেটি আগে ঘটে) তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি ট্রেজারার পদের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে তাকে। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন তিনি।
অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।