প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : ৩৪)

X
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপতি কে হবেন, তা সময় হলেই জানতে পারবেন।’
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকেরা মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলছে। তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন?
জবাবে বিএনপির অন্যতম শীর্ষ এই নীতিনির্ধারক বলেন, ‘রাষ্ট্রপতির কথাটা জোর দিয়ে কিছু বলা যাবে না। অপেক্ষা করেন, সময় হলেই জানতে পারবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে, তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার।’
তিনি বলেন, ‘বিশ্বে নানা যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটা অস্থিরতা যাচ্ছে। বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার।’