কঠোর নজরদারির মধ্যে ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কঠোর নজরদারির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ২৪ জুলাই

2026-07-24T18:54:34+00:00
2026-07-24T18:54:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কঠোর নজরদারির মধ্যে ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৩৫)
লিখিত পরীক্ষা গ্রহণ
X

লিখিত পরীক্ষা গ্রহণ

কঠোর নজরদারির মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারফাইটার পদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ২৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটে অবস্থিত বিএএফ শাহীন কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিখিত পরীক্ষা গ্রহণের সময় নিম্নলিখিত ব্যবস্থাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করে:

প্রবেশপথে এবং ভেতরের বিভিন্ন জায়গায় আর্থিক লেনেদেন বা কোনো অনৈতিক কাজে জড়িত না হওয়ার সতর্কবার্তা সংবলিত ব্যানার টাঙানো হয়। প্রবেশপত্র দেখে পরীক্ষার্থীদের মেইন গেটের ভেতরে প্রবেশ করানো হয়। এ সময় তাদের সাথে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। মূল গেটের ভেতরে প্রবেশের পর মাঠ পরীক্ষার সময় তুলে রাখা প্রার্থীদের ছবির সাথে চেহারা মিলিয়ে তাদের হলে প্রবেশ করতে দেওয়া হয়। 

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয় এবং কেন্দ্রীয়ভাবে পরীক্ষার প্রতিটি স্তরের কার্যক্রম মনিটরিং করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরার মাধ্যমে পরীক্ষা গ্রহণের স্থির ও চলমান চিত্র ধারণ করা হয়। বিএএফ শাহীন কলেজের শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি প্রতিটি হলরুমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের ডিউটিতে নিয়োজিত রাখা হয়। পরীক্ষা গ্রহণের পর একই দিন খাতা মূল্যায়ন শেষে ভাইবা পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েব সাইট (fireservice.gov.bd) ও ফেসবুক পেইজে (https://www.facebook.com/fscd.bd) প্রকাশ করা হবে।

লিখিত পরীক্ষা গ্রহণের দিন ও তার আগের দিন জরুরি প্রয়োজন ব্যতীত ফায়ার সার্ভিসের কাউকে ছুটি প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়। নির্ধারিত ডিউটি প্রদানকারী কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্যদের নিয়োগ চলাকালীন পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় না। 

নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেনসহ নিয়োগ কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধির পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় সশরীরে উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার পিএসসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরাপত্তা সমুন্নত রাখার কাজে সহযোগিতা করেন। 

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। 

উল্লেখ্য, নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা: ফায়ারফাইটার-১৬৫, নার্সিং অ্যাটেনডেন্ট-২, ড্রাইভার-১৩ এবং ইঞ্জিন ড্রাইভার-১। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল ১৮৪২ জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭৭৩ জন। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy