ডুমুরিয়ায় বালুর বদলে মাটি-রাবিশে সড়ক নির্মাণের অভিযোগ

ডুমুরিয়া (ডুমুরিয়া) প্রতিনিধি

সারাবাংলা

‎ডুমুরিয়া উপজেলার শোভনা ও ভদ্রদিয়া গ্রামের মধ্যবর্তী ভদ্রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

2026-07-24T20:41:21+00:00
2026-07-24T20:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুমুরিয়ায় বালুর বদলে মাটি-রাবিশে সড়ক নির্মাণের অভিযোগ
ডুমুরিয়া (ডুমুরিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৫৯)
নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক
X

নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক

ডুমুরিয়া উপজেলার শোভনা ও ভদ্রদিয়া গ্রামের মধ্যবর্তী ভদ্রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশা ও সিডিউল অনুযায়ী বালু ভরাট করার কথা থাকলেও সেখানে মাটি ও ইটভাটার পরিত্যক্ত রাবিশ ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।


জানা গেছে, প্রায় দুই মাস ধরে সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণকাজ চলছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত মান ও সিডিউল অনুসরণ না করে তিন ভাগ মাটির সঙ্গে এক ভাগ ইটভাটার বর্জ্য রাবিশ মিশিয়ে সড়ক ভরাট করা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। আর এতে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা এরশাদ আলী, শহিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, “রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি ও ভাটার বর্জ্য ব্যবহার করতে আগে কখনো দেখিনি। এভাবে কাজ করলে সড়কটি টেকসই হবে না। বর্ষার শুরুতেই রাস্তা কাদায় পরিণত হয়েছে, চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
দুর্ভোগের চিত্র তুলে ধরে পথচারী রাহিলা বেগম বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। বর্তমানে হাঁটাচলাই কষ্টকর হয়ে গেছে। কাপড়চোপড় নষ্ট হচ্ছে।

ঠিকাদার বিশ্বজিৎ কুÐু বলেন, “স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যক্তিগত উদ্যোগে কিছু ভাটার রাবিশ দেওয়া হয়েছে। এর জন্য সরকারি কোনো অর্থ পাওয়া যাবে না। কাজের মান বজায় রেখেই সবকিছু করা হচ্ছে।

তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, “সেতুর সংযোগ সড়ক নির্মাণে সিডিউল বহির্ভূত বা নি¤œমানের উপকরণ ব্যবহারের কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  
এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয়। টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ দূর করতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy