নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২৫

2026-07-25T16:48:59+00:00
2026-07-25T16:48:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩৭)
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
X

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চন্দনাইশ পৌরসভার সহযোগিতায় এক বর্ণাঢ‍্য র‍্যালীর মাধ‍্যমে এই অভিযানের উদ্বোধন করা হয়।

পরিচ্ছন্ন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। এ সময় অন‍্যদের মধ্যে অভিযানে অংশ নেন, সহকারি কমিশনার ( ভুমি ) ও  ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কামরুল, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলা, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

পরিচ্ছন্ন, নান্দনিক ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, সরকারি প্রতিষ্ঠান-সংলগ্ন এলাকা এবং উন্মুক্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। 

ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy