নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় পিকআপের নিচে চাপা পড়ে মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার

2026-07-25T16:51:30+00:00
2026-07-25T16:51:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৪)
ইলেকট্রিক মিস্ত্রি নিহত
X

ইলেকট্রিক মিস্ত্রি নিহত

শেরপুরের নকলায় পিকআপের নিচে চাপা পড়ে মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী মোড়ে (নিউমার্কেটের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাশকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ময়জ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ন-১৩-১৮২১ নম্বরের একটি মিনিপিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলটির সামনে একটি রিকশা চলে আসে। এ সময় মোটরসাইকেল চালক হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে নকলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় জড়িত মিনিপিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং পিকআপের চালক নুর মোহাম্মদ (২৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নকলা জানিয়েছে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy