মাদারীপুরে ১২ কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুর শহরের চৌরাস্তায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে ৭৮ শয্যা বিশিষ্ট নির্মিত নতুন ডায়াবেটিক হাসপাতালের দৃষ্টিনন্দন ছয়তলা

2026-07-25T18:07:08+00:00
2026-07-25T18:07:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে ১২ কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৫)
ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন
X

ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

মাদারীপুর শহরের চৌরাস্তায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে ৭৮ শয্যা বিশিষ্ট নির্মিত নতুন ডায়াবেটিক হাসপাতালের দৃষ্টিনন্দন ছয়তলা আধুনিক ভবন আজ শনিবার সকালে উদ্বোধন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। 

ভবন উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই বিনামূল্যে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। মাদারীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী হুমায়ন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. শহীদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার অখিল সরকার। 

মাদারীপুর গণপূর্ত  বিভাগের তত্বাধানে নির্মিত আধুনিক হাসপাতালে চক্ষু অপারেশন কক্ষ, আইসিইউ বেড, অপারেশন থিয়েটার, কিডনি ডায়লেসেস কক্ষ, আধুনিক অপারেশন থিয়েটার, এসিযুক্ত কেবিন, সাধারন বেড, দুটি লিফট, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, প্যাথলজী পরীক্ষাগারসহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।

মাদারীপুর জেলা ডায়াবেটিক সমিতির সদস্য এনায়েত হোসেন নান্নু বলেন, মাদারীপুরবাসীর বহু দিনের একটি স্বপ্ন আজ পূরন হলো। একটি নিরব ঘাতক হচ্ছে ডায়াবেটিস। মানুষের অসচেতনতার কারনে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোগীদের সেবা দেয়ার জন্যই এই হাসপাতাল উদ্বোধন করা হলো। আমাদের অনেক শ্রমের ফসল আজকের এই হাসপাতাল। ভবন উদ্বোধন হলেও হাসপাতালের সম্পূর্ন কার্যক্রম এখনই চালু হচ্ছে না। আমি জেলার সকল সংসদ সদস্যদের কাছে আবেদন জানাই তারা যেন দ্রুত এই হাসপাতালটি সকল কার্যক্রম শুরু করার ব্যাপারে পদক্ষেপ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা কার্ড পৌঁছে দিয়েছেন। এ সরকার স্বাস্থ্যসেবার জন্য বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ রেখেছেন এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছেন। মাদারীপুরবাসীর বহুল প্রতীক্ষিত আধুনিক ডায়াবেটিক হাসপাতাল আজ উদ্বোধন করা হলো। 

হাসপাতালে চক্ষু অপারেশন, আইসিইউ, কিডনি ডায়লেসেস, আধুনিক অপারেশন থিয়েটার, এসিযুক্ত কেবিন, সাধারন বেড, লিফট, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, প্যাথলজী পরীক্ষাগারসহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। এই হাসপাতালকে আপনারা সবাই সযত্নে রাখবেন। আর মানুষকে উন্নত সেবা প্রদান করবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy