প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই রনি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

​বগুড়া সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দলিল লেখক সমিতির নির্বাচন

2026-07-25T19:16:12+00:00
2026-07-25T19:16:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই রনি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৩)
সেই রনি গ্রেফতার
X

সেই রনি গ্রেফতার

​বগুড়া সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দলিল লেখক সমিতির নির্বাচন প্রার্থী মোঃ মাসুদ পারভেজ ওরফে রনিকে (লাইসেন্স নং ৪৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার (২৫ জুলাই) ভোরে জেলার শাজাহানপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহড়ায় ব্যবহৃত ২৭ ইঞ্চি লম্বা একটি ধারালো দেশীয় ছোরা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার ঠিক পূর্বমুহূর্তে কার্যালয়ের সামনে বড় একটি ধারালো ছোরা উঁচিয়ে মহড়া দেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ পারভেজ রনি। এ ঘটনার একটি ভিডিওচিত্র মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

​ঘটনার পরপরই অভিযুক্ত রনি গা-ঢাকা দেন। বিষয়টি নজরে আসার পর বগুড়া জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে।

​অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় রনির শ্বশুড়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি অস্ত্রের অবস্থান স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে সকাল ৭টায় বগুড়া সদর থানার দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখানে অভিযুক্তের নিজের গোপন স্থান থেকে ২৭ ইঞ্চি লম্বা লোহার তৈরি একপাশ ধারালো ছোরাটি উদ্ধার করে পুলিশ।

​বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বগুড়ার পুলিশ প্রশাসন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy