প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম (ভিজিট : ৩২)

X
অভিযুক্ত আব্দুল হাকিম
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া কোদালা ইউনিয়নে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শনিবার (২৫ জুলাই) আব্দুল হাকিম (৫৩) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাকিম কোদালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জঙ্গল কোদালা মাছুফ্যার ঘোনা এলাকার ইসলাম মাঝির বাড়ির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ২টায় বাদীর নাতিনকে ঘরে রেখে পাশের বাড়িতে গেলে আসামী এই সুযোগে বসত ঘরে প্রবেশ করে ভিকটিমকে একগ্লাস পানি আনতে বলে। ভিকটিম পানি আনার পর হাত ধরে ফেলে এবং ধর্ষণ করার চেষ্টা করে।
অভিযোগের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় আসামীকে গ্রেপ্তার করে।
জানা যায়, বাদী লোকজনের বাড়ীতে গৃহপরিচারিকার কাজকর্ম ও মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করে কোন রকম জীবিকা নির্বাহ করে। ভিকটিম মেয়ের ঘরের নাতিন হয়। ভিকটিমের পিতা মানসিক রোগী হওয়ায় গত ৫ বছর পূর্বে অন্যত্র চলে যায়। ভিকটিমের মা ১ বছর পূর্বে দ্বিতীয় বিবাহ করে স্বামীর চট্টগ্রাম শহরে থাকে এবং লোকজনের বাড়িতে কাজকর্ম করে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমদ জানান, বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর বাদীর এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন মামলা রুজু করা হলে আসামীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।