সিংগাইরে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা-মানিকনগর সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শনিবার

2026-07-25T19:43:48+00:00
2026-07-25T19:43:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৪৫)
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান
X

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা-মানিকনগর সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শনিবার (২৫) জুলাই) ভিত্তিপ্রস্তর করে সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ১০ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ৭ কিলো ৬১০ মিটার দৈর্ঘ সড়কটির প্রশস্ত ও শক্তিশালীকরণ করার কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টার দিকে ভিত্তিপ্রস্তর করে সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

স্থানীয়রা জানান, সড়কটি প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজ সম্পন্ন হলে উপজেলার সিরাজপুর, শান্তিপুর, চান্দহর ও জামির্তাসহ পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জ উপজেলার লাখো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা নির্বাহী প্রকৌশলী মো: জামাল উদ্দীন, উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, জামির্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম,  উপসহকারি প্রকৌশলী মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: সালাহ উদ্দিন, জামির্তা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম, ডা: কহিনুর ইসলাম,জামির্তা ইউনিয়ন ও ছাত্রদলের সভাপতি লিটন মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy