মধুপুরের আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ

2026-07-26T13:00:15+00:00
2026-07-26T13:00:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরের আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে সেখানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. সানোয়ার হোসেন জানান, ১৫০ পরিবারের জন্য ওই আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হলেও বর্তমানে মাত্র ৭-৮টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো ফাঁকা পড়ে আছে। এসব পরিত্যক্ত ঘরে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা ও মাদক কেনাবেচার আড্ডা চলে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, আশ্রয়ণ প্রকল্পের পাশেই একটি হাইস্কুল রয়েছে। সেখানে শিক্ষার্থীদের জন্য মেসের ব্যবস্থা করা হয়েছে। ওই মেসে থাকা শিক্ষার্থীসহ কলেজের ছাত্রছাত্রীরা মাদকসেবীদের কারণে আতঙ্কে থাকেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের উপস্থিতি বাড়ে। এতে এলাকায় চুরি, ছিনতাইসহ সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রæত পরিত্যক্ত ঘরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুক এবং মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক। পাশাপাশি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy