কালিয়ায় দুই ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১

2026-07-26T13:02:25+00:00
2026-07-26T13:02:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় দুই ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ৩২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নড়াইলের কালিয়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কালিয়া পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। অভিযানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আব্দুল হাসিব এবং কালিয়া থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন।

অভিযানকালে খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় রোগী ভর্তি থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি না পাওয়া, লাইসেন্সের মেয়াদসংক্রান্ত সমস্যা এবং অস্ত্রোপচারের সময় অ্যানেসথেশিয়া প্রদানকারী চিকিৎসকের নাম-সংক্রান্ত তথ্য যথাযথভাবে না পাওয়াসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস ক্লিনিক মালিকদের দ্রুত চিহ্নিত ত্রুটি ও সমস্যাগুলো সমাধান করে নিয়মনীতি মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy