পাখিদের অভয়ারণ্য গড়তে কুবিতে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে হারিয়ে যেতে বসা প্রাণচাঞ্চল্য পাখিদের আনাগোনা ফিরিয়ে আনতে ও অভয়ারণ্য গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের

2026-07-26T13:36:29+00:00
2026-07-26T13:36:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাখিদের অভয়ারণ্য গড়তে কুবিতে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে হারিয়ে যেতে বসা প্রাণচাঞ্চল্য পাখিদের আনাগোনা ফিরিয়ে আনতে ও অভয়ারণ্য গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ৩০টি স্থানে পাখিদের খাবার ও পানি পানের জন্য পাত্রের ব্যবস্থা করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই কার্যক্রম পরিচালনা করে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার এবং শাখা ছাত্রদলের কয়েকজন কর্মী।

শব্দ ও আলোক দূষণে হারিয়ে যাওয়া পাখিদের ক্যাম্পাসে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা।

এ ব্যাপারে শাখা ছাত্রদল কর্মী মো: আসিফ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। কিন্তু দূষণের কারণে পাখিরা আজ হারিয়ে যাচ্ছে। আমরা চাই কুবি ক্যাম্পাস আবার পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠুক। বর্তমানে ৩০টি স্থানে কাজ শুরু হলেও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা পুরো ক্যাম্পাসে শত শত পাখির খাদ্যাধার তৈরি করার পরিকল্পনা করছি।'

শাখা ছাত্রদলের আরেক কর্মী ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, 'আমাদের ক্যাম্পাসে প্রচুর গাছ থাকলেও পাখির আনাগোনা অনেক কমে গেছে। আমরা যেন পাখির কিচিরমিচির ও মিষ্টি ডাক শুনতে পাই, তাই খাবার ও পানির ব্যবস্থা করছি। পাখিরা যখন দেখবে এখানে নিরাপদ খাবার আছে, তখন তারা আবার এই ক্যাম্পাসে ফিরে আসবে এবং ক্যাম্পাসটি পাখির অভয়ারণ্যে পরিণত হবে।'
শাখা ছাত্রদল কর্মী মাজহারুল ইসলাম আবির বলেন, 'প্রকৃতির কাছ থেকে আমরা আসলে অনেক কিছু পাই। কিন্তু প্রকৃতিকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই থাকে না। আমরা প্রকৃতিকে কেবল নষ্টই করি। সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী আদর্শের কিছু শিক্ষার্থী মিলে চিন্তা করলাম যে বিশ্ববিদ্যালয়ের পাখিদের জন্য আমরা কিছু করতে পারি কি-না। সেটার অংশ হিসেবে পাখিদের খাবার দেওয়ার জন্য বাঁশের ৩০টি পাত্র তৈরি করেছি।'

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ ও প্রাণীবান্ধব চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে আমরা এই ক্ষুদ্র উদ্যোগটি নিয়েছি। পাখিদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনতে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে বাঁশ দিয়ে খাবার ও পানি রাখার ৩০ টি পাত্র তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক্যাম্পাসের বিভিন্ন গাছে ৩০টি পাত্র ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে সপ্তাহে একদিন খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।'





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy